চারঘাট থেকে প্রতিনিধি :: জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা রুডো রাজশাহী আয়োজনে ডাব্লিউ বি,বি ট্রাষ্ট ঢাকা, সি আর ইউ এফ রাজশাহী সহযোগীতায় প্রচুর পরিমানে শাকসবজ্বি ফলমুল খান, কোমল পানীয় ফাষ্ট ফুড অধিক র্চবিযুক্ত ও ভাজাপুড়া খাবার এবং তামাক জাত দ্রব্য পরিহার করুন প্রচারের অংশ হিসাবে একটি ক্যাম্পেইন গতকাল সোমবার বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার মোড়ে অনুষ্ঠিত হয়। প্রচারের অংশ হিসাবে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চারঘাট বহুমূখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কামরুজ্জামান, সভাপতি সাদেক আলী, সহ-সভাপতি গাজীবর রহমান, পাঁচবাড়িয়া দুঃস্থ মহিলা কুটির শিল্প সমিতির সভানেত্রী ও চারঘাট মহিলা ইউপি সদস্য জাহানারা, পথের আলো সমিতির সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, সুচনা সমিতির সভানেত্রী আলেয়া বেগম সহ মতিউর রহমান, মোক্তার হোসেন, আফরোজা বেগম এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,’’ পুষ্টিকর জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার বেশী পরিমানে খান এবং অধিক চর্বি যুক্ত, তামাক জাত দ্রব্য সহ অন্যান্য দ্রব্য গুলোর ক্ষতিকর দিক গুলো উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচার চালানো।

0 Responses to মীরগঞ্জে লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত