এর দ্বারা পোস্ট করা
HBNtv.com
শুক্রবার, ৪ মে, ২০১২
রাজ নিউজ ২৪ ডটকম :: শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগের আট কর্মীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, বাংলা বিভাগের সুমন ও শাহাদাৎ, অর্থনীতি বিভাগের সঞ্জীব বসাক ও মানিক, দর্শন বিভাগের প্রশান্ত ও হিরন্ময় রায় এবং ইসলামের ইতিহাস বিভাগের আতাউল গণি ইমন ও এসএম জোবায়ের হোসেন। মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের আবাসিক শিক্ষক মো. মিন্টু আলী বিশ্বাস শিক্ষকসহ তিন জনকে লাঞ্চিত করার অভিযোগ তারেদ বিরুদ্ধে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অফিস রুমে কাজ করছিলেন বিশ্বাস। এসময় বহিষ্কৃত ছাত্ররা তাকেসহ আরও দুই শিক্ষকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত অছাত্রসুলভ আচরণ করে। এ ঘটনায় বুধবার দুপুরে ছাত্রলীগের ওই উচ্ছৃঙ্খল কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি বরাবর লাঞ্ছনার শিকার ওই শিক্ষকরা লিখিত অভিযোগ করেন। এরপরই ছাত্রলীগের ৮ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
0 Responses to শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগের ৮কর্মীকে বহিষ্কার