বাংলা রিমেক বানানোর পরিকল্পনা করছেন টালিগঞ্জের অভিনেত্রী ও নির্মাতা শতাব্দী রায়। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয়ের জন্য চুক্তি সই করেছেন বলিউডের আইটেম গার্ল রাখি সায়ান্থ।
সম্প্রতি টিএনএনের সঙ্গে এক সাক্ষাত্কারে রাখি এ তথ্য জানিয়েছেন। ‘ডার্টি পিকচার’ ছবির বাংলা রিমেকে অভিনয় প্রসঙ্গে রাখি বলেছেন, ‘এর আগে শতাব্দী রায়ের একটি ছবির আইটেম গান করেছিলাম। তিনি কেবল গুণী অভিনেত্রী ও নির্মাতাই নন,

সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দিল্লিতে তাঁর সঙ্গে আমার সাক্ষাত্ হয়েছে। সেখানেই তাঁর কাছ থেকে নাম চূড়ান্ত না হওয়া বাংলা ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি।’
রাখি আরও বলেছেন, ‘ছবিটির সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রিয় বাঙালি অভিনেতা ও সাংসদ তাপস পাল। এমন একটি ছবিতে কাজের প্রস্তাব পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। আশা করছি, ছবিটির মাধ্যমে বাঙালি দর্শকদের হূদয় জয় করতে পারব।’
ছবির বিভিন্ন চরিত্রে রাখির পছন্দের তালিকায় রয়েছেন ভিক্টর ব্যানার্জি, জিত্ ও প্রসেনজিত্। আর মূল ছবির মতো এই ছবিরও সংগীত পরিচালনা করবেন বাপ্পী লাহিড়ি-এমনটাই আশা করছেন রাখি।

0 Responses to টালিউডের ডার্টি পিকচার রিমেকে রাখি