জাসদ রাজনীতির ৪০ বছর পূর্তি : ইনু’র নেতৃত্বে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল

এর দ্বারা পোস্ট করা HBNtv.com মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

ঢাকা অফিস : জাসদ রাজনীতির ৪০ বছর পূর্তি উপলক্ষে জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু’র নেতৃত্বে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিশাল বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলে জাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশ নেয়। মিছিল টি শহীদ মিনার হতে বের হয়ে দোয়েল চত্বর ঘুরে প্রেসক্লাব থেকে পুরানা পল্টন দিয়ে গুলস্থানের জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই শহীদ জাসদ নেতাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  এখানে জাসদের রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, জাসদ স্বাধীনতার  চেতনায় উদ্বুদ্ধ একটি সমাজতান্ত্রিক দল। দেশ ও জাতির কল্যাণই জাসদের রাজনীতির মুলমন্ত্র। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রীপরিষদে স্থান দিয়ে দেশের পতাকার অবমাননা করেছিলেন। তাই আমরা চাই খালেদা যেন কোন দিন আর ক্ষমতায় আসতে না পারে। দেশ ও জাতির স্বার্থেই খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবে।

0 Responses to জাসদ রাজনীতির ৪০ বছর পূর্তি : ইনু’র নেতৃত্বে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল

একটি মন্তব্য পোস্ট করুন

খবর সন্ধান করুন