আজব বাতি

এর দ্বারা পোস্ট করা HBNtv.com মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

বিদ্যুৎ চলে যাওয়ার পর বাল্বটি নিজ থেকে আলো দেবে টানা ৩ ঘণ্টা। ঘরে কোনো মানুষ না থাকলে এ বাল্ব বন্ধ হয়ে যাবে আপনা-আপনি। মানুষ এলে নিজে থেকেই জ্বলে উঠবে। এটি কখনো গরম হয় না এবং হাতে নিয়ে টর্চ হিসেবে ব্যবহার করা যায় অনায়াসে। আর এর আয়ুও দীর্ঘ, ১০ বছর। শিশুদের চোখের জন্য যতটুকু আলো দরকার

সেইটুকু আলোই সরবরাহ করবে এ বাতি।

রেসকিউ বাল্বএমনই এক বাল্ব এদেশে তৈরির কথা জানালেন এমএম রাজা। তিনিই বাংলাদেশে এ বাল্বের প্রথম প্রস্তুতকারক। বাতিটির নাম রেসকিউ বাল্ব।

এমএম রাজার দীর্ঘ প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল এ বাল্ব। জাপানের পর বাংলাদেশই এটি সফলভাবে তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে এ বাল্ব কেবল জাপানেই ব্যবহৃত হচ্ছে।

এমএম রাজা জানান, এখন বাংলাদেশে ব্যবহার হতে চলেছে এই বিস্ময়কর প্রযুক্তি। এ বাল্ব ব্যবহার করে বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে ব্যাপক হারে। এর মাধ্যমে সাশ্রয় করা সম্ভব হবে ৮৫ ভাগ বিদ্যুৎ। তিনি আরও জানান, এ বাল্ব ৫ থেকে ৬ ওয়াটের হয়ে থাকে বলে এর বিদ্যুৎ খরচও খুব কম।

তিনি জানান, ব্যবসা নয়, কেবল সমাজ সেবার মনোভাব থেকেই মুন্সিগঞ্জের হাতিমারা এলাকায় জাপান একো এনার্জি সিটিতে গ্রহণ করা হয়েছে আইটি প্রযুক্তির বিকাশ ও জাপান রেসকিউ বাল্ব তৈরির একটি প্রকল্প।

0 Responses to আজব বাতি

একটি মন্তব্য পোস্ট করুন

খবর সন্ধান করুন