সেলিম বান্বডারী, বাঘা রাজশাহী :: রাজশাহীর বাঘা উপজেলার জোতনসী গ্রামের পলান উদ্দীনের ১৫ বছর বয়সী ছেলে বাবু গতকাল রাত ৮ টার সময় মনিগ্রাম বাজারে ‘আত্তাব মিষ্টান্ন ভান্ডার’ হোটেলে বসে বন্ধুদের সাথে বাজি ধরে ৩ কেজি মিষ্টি খেয়ে সাবাড় করে দিয়েছে। বাবুর মিষ্টি খাওখা দেখে মনিগ্রাম বাজারের প্রায় দুই শত লোক অবাক নয়নে চেয়ে থাকেন। আর বলতে থাকেন এতো মিষ্টি যাচ্ছে কোথায়?
মিষ্টি খাওয়ার শেষ মুহুর্তে আত্তাব মিষ্টান্ন ভান্ডারে গিয়ে দেখা যায়, ৩ কেজি মিষ্টির মধ্যে আর মাত্র ৩ টি মিষ্টি রয়েছে। অবশিষ্ট ৩ টি মিষ্টি থাকা কালীন সময়ে বাবুর এই ছবিটি তোলা হয়। ছবি তোলা শেষে বাঁকি ৩ টি মিষ্টিও খেয়ে শেষ করে।
এতো মিষ্টি খাওখার অভ্যাস কতো দিনের জিজ্ঞাসা করলে বাবু উত্তরে বলে, আমি এতো মিষ্টি এর পূর্বে কখনো খাইনি। এর আগে সর্বোচ্চ ২ কেজি পর্যন্ত মিষ্টি খেয়েছি। আজই মিষ্ট খেতে বসে আমার তিন বন্ধু সুনামুল, সামিম ও মোমিন এর সাথে বাজি ধরে এতো মিষ্টি খেয়েছি। বাজি টা কি ছিলো জানতে চাইলে বাবু আরো বলে, ৩ কেজি মিষ্টি খেতে পারলে আমাকে দাম দেওয়া লাগবে না। আর যদি না পারি তাহলে আমি আমার মোবাইল ফোন দিয়ে দেব। তাই একটু কষ্ট হলেও সমস্ত মিষ্টি খেয়ে সাবাড় করেছি।

0 Responses to অবাক হলেও সত্য বাজি ধরে ৩ কেজি মিষ্টি খেয়ে সাবাড় করলো বাঘার ১৫ বছরের শিশু বাবু