এর দ্বারা পোস্ট করা
HBNtv.com
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
চারঘাট প্রতিনিধি ::
ঘরের ইঁদুর মাঠের ইঁদুর,ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মেরে,হবো মোরা
ধন্য এই প্রতিপ্রাদ্য নিয়ে চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে
গতকাল সোমবার উপজেলা হল রুমে ইঁদুর নিধন অভিযান উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মনজুরে মাওলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাদ। স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোসাঃ রহিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম,
কৃষকলীগ জাতীয় সদস্য সাইফুল ইসলাম বাদশা, সরদহ ইউপি চেয়ারম্যান
হাসানুজ্জামান মধু, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সিরাজুম মনির
আবতাবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলার বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানিরা ও
গন্যমান্য ব্যক্তিবর্গ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষককে বাঁচাতে হলে ইঁদুর
নিধন করতে হবে। বর্তমান সরকার খাদ্যে সয়ংসম্পুন্ন করেছে এই কৃষকদের
মাধ্যমেই । কৃষকরা যাতে ইঁদুরের আক্রমন থেকে রক্ষা পায় সেই জন্য প্রতিটি
বাড়িতেই নিজ নিজ ভাবে যে যেভাবে পারে বা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের
মাধ্যমে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে ইঁদুর নিধন করতে হবে। কৃষকরা যত
ইঁদুরের হাত থেকে রক্ষা পাবে তত দেশে কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদনে সুফল
পাবে। মিজানুর রহমান বিপ্লব
0 Responses to চারঘাটে ইঁদুর নিধন অভিযান উদ্ভোধন