এর দ্বারা পোস্ট করা
HBNtv.com
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
সোহরাব হোসেন চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি :: ৮
অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংবাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কক্সবাজারে রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দির এবং বসতবাড়ি পরিদর্শনে আসছেন।
প্রধানমন্ত্রীর
আগমন উপলক্ষে কক্সবাজার জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা
হয়েছে। এর মধ্যে কক্সবাজার এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর সঙ্গীয়দল। একই সঙ্গে
গত ৭অক্টোরব সকালে প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য একটি গাড়িও কক্সবাজার
এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আকতার হোসেন
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিমানে করে আজ ৮ অক্টোবর সকাল ১১টায় কক্সবাজার পৌঁছবেন। বেলা ১১টা ২০
মিনিটে তিনি রামুর উদ্দেশে যাত্রা করবেন।
এরপর
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত তিনি রামুর ক্ষতিগ্রস্ত
এলাকা পরিদর্শন করবেন। দুপুর ১টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মন্দির ও
পরিবারগুলোতে ত্রাণ ও অনুদান বিতরণ করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৫
মিনিটে সেখান থেকে কক্সবাজার সার্কিট হাউসের উদ্দেশে রওনা করবেন তিনি। এরপর
দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত জেলার সার্বিক উন্নয়নের
জন্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সভা
করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের
উদ্দেশে রওনা করবেন।
এছাড়া
ক্ষতিগ্রস্ত মন্দির ও পরিবারগুলোতে ত্রাণ ও অনুদান বিতরণের জন্য রামুতে এক
সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে রামুর চৌমুহনী স্কুল মাঠে
প্রধানমন্ত্রীর জনসভার জন্য মঞ্চ তৈরির কাজও শেষ হয়েছে। সরে জমিনে দেখা
যায়, কক্সবাজার জেলার জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ থেকে
প্রস্তুত আছে। ইতেমধ্যে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে
জানা যায়। একই সঙ্গে প্রশাসনিকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে,গত
রোববার সকালে রামুর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীর উপস্থিতি
দেখা গেছে। প্রধানমন্ত্রীর পরিদর্শনের সম্ভাব্য মন্দির, এলাকায় নানাভাবে
তল্লাশি অব্যাহত রয়েছে। অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে
কক্সবাজার জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর
সফরকে কেন্দ্র করে কেন্দ্রীয় আওয়ামী লীগ, কৃষক লীগ,যুবলীগ, ছাত্রলীগ,
প্রধানমন্ত্রীর সহকারী কক্সবাজারে অবস্থান করেছেন বলে জানা যায়।
রামুর দ.মিঠাছড়িতে বনদূস্য কর্তৃক গাছ লুটঃ বসত বাড়িতে ভাংচুর
সোহরাব হোসেন চৌধুরী , কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার দ. মিঠাছড়িতে বনদূস্য কর্তৃক গাছ বাগান থেকে মূল্যবান গাছ কেটে ফেলার এক অভিযোগ পাওয়া যায়।
সরে
জমিনে জানা যায়,গত ৫অক্টোবর দুপুর ১২টার দিকে স্থানীয় রামুর দ. মিঠাছড়ির
সিকদার পাড়ার নিবাসী মৃত.সিদ্দিকুর রহমান এর পুত্র হামিদুর রহমানের নিজ গড়া
গাছ বাগানটি রামর দ. মিঠাছড়ির ৭নং ওয়ার্ডের ছেনসুনিয়া এলাকায় অবস্থিত। ওই
স্থান থেকে গত ৫ অক্টোবর বহুল আলোচিত বনদূস্য হাবিবুর রহমান,আবুল
বশর,ফোরকান,জহির উদ্দিন,খাইরুল আমিনসহ আরে অজ্ঞাতনামা ৫/৭জন মিলে
হামিদুরহমানের গাছ বাগান হতে ২০টির অধিক মূল্যবান গাছ কেটে লুট করে নিয়ে
যায় রামু দ. মিঠাছড়ির ঘাটপাড়ার এক লাইন্স বিহীন স’মিলে লুট করে রাখে।এ দিকে
অসুস্ত হামিদুর রহমান (৬০) গাছ লুট করার সময় বাধা দিলে বনদূস্যরা তাকে
ব্যাপক মারধর করে এবং তার বসত বাড়ি ভাংচুর চালায়।এ ব্যাপারে তার সাথে
যোগাযোগ করা হলে তিনি জানান বনদূস্যরা আমাকে বেশি মেরেছে আমার বাগানের গাছ
লুট করেছে । তিনি আরও জানান এর আগেও বনদূস্যরা আমার বাগান থেকে গাছ লুট
করেছিল তাই নিরুপায় হয়ে আমি মামলার প্রস্ত্ততি নিচ্ছি।
===============
প্রধানমন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে জেলা কৃষক লীগের প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত
সোহরাব হোসেন চৌধুরী , কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
আজ
৮ অক্টোবর গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কক্সবাজার আগমন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ কক্সবাজার জেলা শাখার উদ্দ্যোগে
গত ৭ অক্টোবর বিকাল ৪টার সময় শহরের রুমালিয়া ছড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক
প্রস্ত্ততি সভা অনুষ্টিত হয়েছে। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক
উদ্দিন চৌধুরী সঞ্চলনায় জেলা সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে এতে কেন্দ্রীয়
পরিষদের সদস্য এম এ হাসেম,সহুসভাপতি আনিছুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ শহিল্লাহ ,শহর আহবায়ক এরশাদুজ্জামান সুমন, যুগ্ম আহবায়ক সোহরাব
হোসেন চৌধুরী, নুরুল আমিন নুরু, মুজিবুর রহমান মুজিব, হেলাল উদ্দিন বাদশা
প্রমূখ। প্রস্ততি সভায় ,আজ ৮ অক্টোবর গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্টান সফল করার জন্য কক্সবাজার জেলা,
শহর ও ওয়ার্ড কৃষক লীগ কমিটির সকল নেতৃবৃন্দদের ঠিক সময়ে উপস্থিত হওয়ার
আনুরোধ জানানো হয়।
0 Responses to প্রধানমন্ত্রী আজ কক্সবাজারে যাচ্ছেন