চারঘাট সংবাদদাতাঃ রাজশাহী কলোনীর র্যাব-৫ এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার ২০ পুড়িয়া হিরোইন উদ্ধার করে। এ সময় হিরোইন সম্রাট আশরাফ আলীকেও র্যাব-৫ সদস্যরা আটক করে । আটক কৃত আশরাফ আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে গতকাল মঙ্গলবার চারঘাট থানায় মামলা দায়ের হয়েছে।#
0 Responses to চারঘাটে হিরোইন সম্রাট আশরাফ গ্রেফতার