উক্ত
কর্মশালায় অংশ গ্রহনের জন্য ৭ অক্টোবরের মধ্যে অংশ গ্রহনকারীদের নাম-পদবী ,
অনলাইন সংবাদপত্রের নাম, ঠিকানা, মোবাইল নং এবং ই-মেইল ঠিকানা প্রেরণ
করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। আমরা এ ব্যাপারে অভাবনীয় সাড়া পেয়ে
আনন্দিত। তবে শেষ দিনে অনেকেই সময় সীমা বৃদ্ধি করার অনুরোধ জানানোর
প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবন্দের সিদ্ধান্ত ক্রমে নাম ঠিকানা পাঠানোর শেষ
তারিখ হিসেবে আগামী ১২ অক্টোবর পযন্ত বৃদ্ধি করা হলো।
উল্লেখ্য
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করার সদয় সম্মতি
জ্ঞাপন করেছেন মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু । সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয়
প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান । অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল
প্রবন্ধ পাঠ করবেন বিজয় সফ্টওয়ারের জনক, আনন্দ বাংলা সংবাদ ( আবাস)’র
চেয়ারম্যান, প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জববার ।
ওই দিন বেলা ০৩ টার মধ্যেই সেমিনারে আপনাদের ( প্রত্যেক পত্রিকার জন্য ০২জন) উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
অনুগ্রহপূর্বক এই ঠিকানায় ই-মেইল করুন :
Email : bonpabd@gmail.com / helalinfo@gmail.com
বনপা’র ওয়েব সাইট দেখতে এবং সংগঠনের খবর জানতে ব্রাউজ করুন : www.bonpa.net
ধন্যবাদসহ-
মিজানুর রহমান হেলাল
আহবায়ক
সেমিনার উপ-কমিটি।
মোবাইল : 01712981599
0 Responses to বনপা’র কর্মশালায় অংশ গ্রহনের জন্য নামের তালিকা পাঠানোর সময় বৃদ্ধির সিদ্ধান্ত