আমাদের রবি কবি- মকলেছুর রহমান টুটুল

এর দ্বারা পোস্ট করা HBNtv.com মঙ্গলবার, ৮ মে, ২০১২

এক রবির উদয় হয়েছিল
সার্ধশত বছর আগে
এই প্রগাঢ় শ্যামল সম্ভারে,
এই বাংলারই বারান্দায় পড়েছিল তাঁর
দুনিয়া আলোক্করা
           সাদা তীক্ষ্ম আলো।
আরও লাল, রক্তিমবর্ণ বিচ্ছুরিত কিরণে
আলোকিত হল সারা বিশ্ব।
এ রবি অস্তমিত হবার নয়
শুধু দিন নয়, রাতকেও আলোকিত করেছে রবি।
ক্ষণ-কাল-মহাকালেও রয়েছে তাঁর
একই রকম আলোর বিকিরণ।
বিশ্ব চিনলো বাংলাকে,
বাঙ্গালীকে, বাংলা ভাষাকে,
আপামোর সাধারণ তাকিয়ে দেখলো
সেই রবিকে, চিনলো রবিকে, বুঝলোও রবিকে।

১৯১৩ সাল-নোবেল কমিটি কর্তৃক
রবি পেলেন নোবেল পদক
আমাদের রবি হল বিশ্বজয়ী।   
বাংলার বুকটাও প্রসারিত হল
তাই মোরা গর্ব করে বলি
বিশ্বের মাঝে মোরা গর্বিত বাঙ্গালী।
আমাদের আছে একজন
কালজয়ী,ক্ষণজন্মা
অনির্বাণ রবি,
তিনি আমাদের বিশ্বকবি।
  

0 Responses to আমাদের রবি কবি- মকলেছুর রহমান টুটুল

একটি মন্তব্য পোস্ট করুন

খবর সন্ধান করুন