রাজশাহী সংবাদদাতা :: কেন্দ্রীয়
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও
নয়াপল্টনে বিএনপি কর্যালয় ঘেরাও করে রাখার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার
দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহানগরীর বিভিন্ন প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মহানগরীর মালোপাড়া বিএনপি দলীয় কার্যালয়ের
সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান
মিনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন
প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদল
সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় নেতাকর্মীরে গ্রেফতার ও নয়াপল্টনের
দলীয় কর্যালয়ে বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় তীব্র নিন্দা
জানান।
অবিলম্বে দলীয় কার্যালয় অবমুক্ত ও আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও বক্তারা বলেন।#
0 Responses to বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল