তিনটি ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

এর দ্বারা পোস্ট করা HBNtv.com শুক্রবার, ৪ মে, ২০১২

undefinedরাজ নিউজ ২৪ ডটকম :: মেক্সিকোয় পরপর তিনটি মাঝারি ও শক্তিশালী আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, প্রাথমিকভবে কোন প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে চিয়াপাস প্রদেশে। স্থানীয় সময় ভোর ৫ টা ৪৩ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানলে সেখানকার ভবনগুলো দুলতে শুরু করে। এর আগের অর্থাৎ দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় মিচোয়কান প্রদেশের রাজধানী মোরেলিয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ ও কেন্দ্র ছিল ৮৫ মাইল দূরে। এদিকে বাজা ক্যালিফোরর্নিয়া সার প্রদেশের উপকূলীয় এলাকা কাবো স্যান লুকাসে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল ১১৪ মাইল দূরে।

0 Responses to তিনটি ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

একটি মন্তব্য পোস্ট করুন

খবর সন্ধান করুন