এর আগে বিকেল পাঁচটার মধ্যেই গণভবনে পৌঁছান তাহসিনা রুশদীর। তার সঙ্গে তাদের দুই ছেলে আবরার ইলিয়াস, লাদিব ইলিয়াস, মেয়ে সাইয়ারা নেওয়াল, ইলিয়াসের ছোটভাই আসফির আলী ও পরিবারের ঘনিষ্ঠ আরেক রয়েছেন। গত সোমবার সকালে সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনই বুধবার সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীর স্ত্রীর ও সন্তানদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি সাংবাদিকদের জানান। গত ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে এই ঘটনার জন্য সরকারকে দায়ী করে এর প্রতিবাদে বিএনপি পাঁচ কর্মদিবস হরতাল পালন করেছে। এইসব হরতাল সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে অন্তত পাঁচ জন।
0 Responses to ইলিয়াসকে খুঁজতে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর